Hot Posts

6/recent/ticker-posts

"রাগ পোষণ করবেন না,ক্ষমা করুন এবং ভুলে যান"

জঞ্জাল সংগ্রহকারী হবেন না। অনেকে বলেন,আমি ক্ষমা করছি, কিন্তু আমি ভুলব না।ফলে মনে অনেক জঞ্জাল জমে ওঠে।
যখন কেউ ক্ষমা করতে চায় না,সে তখন মনের দরজা বন্ধ করে দেয় যে দরজা একদিন হয়ত খুলতে হতে পারে।যখন আমরা রাগ পোষণ করি,ক্ষোভ পুষে রাখি তখন আমরা কাকে আঘাত করি? আমাদের নিজেদেরকেই।
রাম এবং রতন ছেলেবেলার বন্ধু; কিন্তু কোনো এক কারণে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তারা ২৫ বছর ধরে কেউ কারুর সঙ্গে কথা বলেনি।রতন যখন মৃত্যুশয্যায় তখন ভাবলো যে এরুপ গভীর দুুঃখ নিয়ে স্বর্গে যাবনা।রামকে ডেকে
সে মাপ চেয়ে নিয়ে বলল ,"এস আমরা পরস্পরকে ক্ষমা করি, এবং অতীতকে ভুলে যাই।"
রাম ভাবল মন্দ  প্রস্তাব নয়, এবং সে(রাম) রতনকে হাসপাতালে দেখতে যেতে মনস্থ করলেন।
তারা ২৫ বৎসরের অদর্শনের পর নিজেদের মনোমালিন্য মিটিয়ে এবং  এক সংঙ্গে কাটার।রাম যখন চলে আসছিল তখন রতন পিছন থেকে বলল,"রাম,যদি আমি মারা না যাই তাহলে এই ক্ষমার কোনো মূল‍্য থাকবে না।"জীবন রাগ পোষণ করার মতো দীর্ঘ নয় রাগ পোষণ অর্থহীন।

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ