Hot Posts

6/recent/ticker-posts

"সকলের লাভ হোক এই চিন্তা করুন"

মৃত্যুর পর রতন যমের কাছে গেলে, তিনি(যম) তাকে(রতন)জিজ্ঞেস করলেন স্বর্গ ও নরকের মধ্যে কোথায় তিনি (রতন) যেতে চান।রতন স্বর্গ ও নরক বেছে নেওয়ার আগে জায়গা দুটি দেখে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।যম তাকে প্রথমে নরকে নিয়ে গেলেন। সেখানে একটি বড় টেবিল ঘিরে সারি সারি লোক, টেবিলের উপর অজস্র খাদ‍্যসম্ভার, গান বাজছে, কিন্তু লোকগুলির শুকনো মলিন মুখ, দুঃখি দুঃখি ভাব। তাদের মুখে কোন ও হাসি নেই, এবং সকলেই ক্ষুদার্ত। তাদের হাত দুটি ৪ফুট লম্বা কাঁটা ও ছুরির সঙ্গে বাঁধা। তারা টেবিলের মাঝখান থেকে খাবার নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না।
       তারপর যম সেই ব‍্যক্তি কে স্বর্গে নিয়ে গেলেন। সেখানেও বড় হলঘড়ের মাঝখানে টেবিল এবং টেবিলের মাঝখানে অনেক খাবার। গান বাজছে, টেবিলের দুইদিকে অনেক লোক, এবং তাদেরও হাতে ছুরি-কাঁটা বাধা। কিন্তু সেখানে দেখা গেল লোকগুলির মুখে হাসি। তারা স্বাস্থ্যবান এবং ক্ষুধার্ত নয়। দেখা গেল,তারা ছুরি কাঁটা দিয়ে খাবার তুলে টেবিলের অন্যদিকে যারা আছে তাদের মুখে দিচ্ছে।ফলে প্রত‍্যেকেই খেতে পারছে। ফলে তারা তৃপ্ত স্বাস্থ্যসমৃদ্ধ, খুশি ও সন্তুষ্ট। কারণ তারা শুধু নিজেদের কথা ভাবছে না ; তারা শুধু নিজেরাই খেতে চাইছেনা,অন্যেরাও খেতে পারুক ,তাও চাইছে।এটি আমাদের জীবনের ক্ষেত্রেও সত‍্য। আমরা যখন খরিদ্দারদের,পরিবারের, নিয়োগকর্তার এবং কর্মচারীদের প্রয়োজন মেটাই,তখন আমরা লাভই করি।

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ